সোমবার এ তথ্য জানান র্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক।
তিনি বলেন, ভুক্তভোগী নারী বিবাহিত। তার ১০ বছরের একটি মেয়ে রয়েছে। স্বামী বিদেশ থাকায় একমাত্র মেয়েকে নিয়ে তিনি বাবার বাড়িতে বসবাস করছেন।
.png)
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাবার বাড়িতে ভবন নির্মাণের কাজের সুবাদে আসা-যাওয়া ছিল অভিযুক্ত যুবকের। গত বছরের ২০ নভেম্বর রাতে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে সে। এরপর বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক গড়ে। এক পর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং অভিযুক্তকে বিয়ে জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকার করে।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে র্যারের এ কর্মকর্তা বলেন, ঘটনা জানাজানি হওয়ায় আত্মগোপনে থেকেই দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত যুবক। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।