রোববার রাত ১১টার দিকে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিপাছানি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ১৫ বছরের ইমরান একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। নববধূ সাথী আক্তার নুরুল ইসলামের প্রতিবেশী জিয়াউর রহমানের মেয়ে। তারা স্থানীয় পাঁচানী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করতেন।
জানা যায়, সাথী ও ইমরান একই শ্রেণিতে পড়াশোনা করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের জেরে ১০ দিন আগে প্রেমিকাকে নিয়ে নিজ বাড়িতে নিয়ে যান ইমরান। পরে তাদের বিয়ে দেওয়া হয়। আট দিন সংসার করার পর স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য হয়। এতে স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যান স্ত্রী সাথী। স্ত্রীকে এনে দিতে পরিবারকে চাপ দিলে বিষয়টি এড়িয়ে যান ইমরানের পরিবার। এতে অভিমানে রোববার রাত ১০টার দিকে বিষপান করেন ইমরান। বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
স্থানীয় ইউপি সদস্য আতিক হাসান বাবুল বলেন, গত ২৭ মে আমার কাছে মেয়ের বাবা ও ছেলের বাবা এসেছিল। রোববার দুই পক্ষকে ডাকলেও ছেলের বাবা সাড়া না দেওয়ায় বিষয়টি সমাধান করতে পারিনি। ফলে রাতেই ছেলে আত্মহত্যা করেছে।
নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, ঘটনাটি আমাদের কেউ জানায়নি। আমি খোঁজ নিচ্ছি। তবে এ ঘটনায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।