বুধবার সকাল ১০টার দিকে পঞ্চম তলায় ৫১১ নম্বর ডক্টরস রুমে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে।
পঞ্চম তলায় ভর্তি এক রোগী জানান, হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখেন। তখন সেটি সবাইকে জানালে হাসপাতালের কর্মচারীরা তালা খুলে ভেতরে ঢুকে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
.png)
ঘটনার পর সেখানে কাজ করা একজন বৈদ্যুতিক মিস্ত্রি জানান, ঐ কক্ষে ‘উইন্ডো এসি’ রয়েছে। হয়তো এসি চালু করা ছিলো। অতিরিক্ত তাপের কারণে সেই এসি থেকে আগুন ধরেছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক মাসুদ মিয়া জানান, চিকিৎসকের রুম বন্ধ থাকায় আগুন ছড়াতে পারেনি। পরে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।