[ রাজধানী ]
মোহাম্মদপুরে ভবনের আগুন নিয়ন্ত্রণে, একজনের মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর মোহাম্মদপুরের আবাসিক ভবনের পাঁচ তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রেসিডেন্সিয়াল মডেল কলেজের পেছনে শাহজাহান রোডের একটি বহুতল ভবনের পাঁচ তলায় অগ্নিকাণ্ড ঘটে।
আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
.png)
তিনি বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডের রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফি আল ফারুক বলেন, ঘটনাস্থলে কাজ করা আমাদের টিমের কাছ থেকে ম্যাসেজ পেয়েছি, একজন নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে আমাদের সার্চ অভিযান চলছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!