ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বৃষ্টির মধ্যেই দুই সিটিতে বর্জ্য অপসারণ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১২, ২৯ জুন ২০২৩
বৃষ্টির মধ্যেই দুই সিটিতে বর্জ্য অপসারণ শুরু
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ২৪ ঘণ্টায় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্যে মাঠে নেমেছেন দুই সিটি কর্পোরেশনের প্রায় ১৯ হাজার কর্মী।

বৃষ্টির মধ্যেই নির্ধারিত সময়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণে একযোগে কাজে নেমেছেন হাজার হাজার পরিচ্ছন্নতাকর্মী।

বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। দুপুর ১টার পর দুই মেয়র বর্জ্য অপসারণের কার্যক্রম উদ্বোধন করেন। এরপরই পরিচ্ছন্নতাকর্মীরা কাজে নেমে পড়েন।

Advertisement

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়ন্ত্রণ কক্ষ/কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যোগাযোগের নম্বর: ১৬১০৬, ০২-৫৫০৫২০৮৪

জানা গেছে, বর্জ্য অপসারণে ডিএসসিসির নিজস্ব ৩৫৭টি বিভিন্ন ধরনের যান-যন্ত্রপাতি (পে-লোডার ১০টি, বেকহো-লোডার ৪টি, স্কিড লোডার ৯টি, টায়ার ডোজার-৭টি, চেইন ডোজার ৩টি, ডাম্প ট্রাক-৯৬টি, কম্পেক্টর- ৫৩টি, পানিবাহী গাড়ি-৯টি ইত্যাদি) প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত হাতগাড়ি, বেলচা, কাটা ও টুকরিসহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল ওয়ার্ড পর্যায়ে সরবরাহ করা হয়েছে।

অন্যদিকে ডিএনসিসি এলাকার বর্জ্য অপসারণের জন্য ৬টি এস্কেভেটর, ৪টি চেইন ডোজার, ২টি ট্যায়ার ডোজার ও ১টি পে-লোডার নিয়োজিত রাখা হয়েছে।

এছাড়া বর্জ্য অপসারণের জন্য দুই সিটি কর্পোরেশনে সংশ্লিষ্টদের ছুটি বাতিল করেছে। কোরবানির বর্জ্য অপসারণের জন্য ডিএসসিসির প্রায় ৯ হাজার ও ডিএনসিসির ১০ হাজার কর্মী কাজ করছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!