নিহতের ছোট ভাই মনজুরুল বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনটির দ্বিতীয় তলা থেকে পড়ে মাহমুদ আলম (৪০) মারা যান।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে অসাবধানতাবশত পা পিছলে নিচের সিঁড়িতে পড়ে গিয়ে মাহমুদ আলম গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
মনজুরুল আরো বলেন, আমার বড় ভাই ৬৮ নং ভজহরি সাহা স্ট্রিট ভূতের গলিতে ভাড়া থাকতেন। আমাদের পিতার নাম মো. শাহজাহান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই মাসুদ মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।