তবে ঢাকায় ফেরা মানুষের ভিড়ে আলাদা কোনো চাপ দেখা যায়নি সড়কে। বরং এখনও বেশ ফাঁকা রয়েছে ঢাকা।
ভোরের আলো ফোটার আগেই দক্ষিণাঞ্চলের একের পর এক লঞ্চ ভিড়তে থাকে সদরঘাটে। কলমাপুরে আসে ট্রেন ফিরতি ট্রেন আর রাজধানীর বিভিন্ন এলাকা দিয়ে বাস।
.png)
বাস আর লঞ্চের পাশাপাশি ট্রেনে করেও ফিরছেন অনেক যাত্রী। তবে কমলাপুরে সকালের ট্রেনগুলো কিছুটা বিলম্বে পৌঁছাচ্ছে। তবুও সব মিলিয়ে যাত্রীরা বলছেন, এবার ঈদে ট্রেনে যাতায়াত অন্যান্য সময়ের তুলনায় স্বস্তির হচ্ছে।
ঈদ উদযাপন শেষে ঢাকামুখী মানুষরা বলছেন, এবারের ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক ছিল। পরিবারের সঙ্গে ভালোভাবেই ঈদ উদযাপন করতে পেরেছেন। তবে বাধা হয়ে ছিল টানা বৃষ্টি।
রোববার থেকেই প্রথম কর্মদিবস হওয়ায় সড়কে যাত্রীর চাপের সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে মহাসড়ক। চোখে পড়েনি যানজট। রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।