বুধবার রাজধানীর মোহাম্মদপুরে মশক নিধন কার্যক্রমে অংশ নিয়ে এ ঘোষণা দেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।
তিনি বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সচেতনতা বাড়াতে আমরা ব্যাপক প্রচারণা চালাচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে ডিএনসিসির মেয়রের নির্দেশে ৮ জুলাই থেকে মাসব্যাপী বিশেষ মশক নিধন কর্মসূচি নেয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করে মশার উৎসস্থল ধ্বংস করা হবে। এডিসের লার্ভা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
.png)
এ সময় আরো উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সলিমউল্লাহ সলু, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কাসেম, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিন আক্তার সাথী, রোকসানা আলম প্রমুখ।