[ রাজধানী ]
সিএনজিতে বাসের ধাক্কা, একই পরিবারের তিনজনসহ আহত ৪
ফাইল ফটো
রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার আরোহী একই পরিবারের তিনজনসহ চারজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ ট্রাকস্ট্যান্ড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- শামসুন্নাহার, তার ছেলে আলিম উদ্দিন পলাশ, মেয়ে সালেহা বেগম, সিএনজি চালক মো. আমজাদ আলী। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পলাশ জানান, তাদের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়। গ্রামের বাড়ি থেকে সকালে ট্রেনে ঢাকার কমলাপুর আসেন তারা। সেখান থেকে অটোরিকশায় তাদের বাসা ওয়ারীর নারিন্দায় যাচ্ছিলেন। পথে একটি বাস তাদের সিএনজিটিকে ধাক্কা দেয়।
.png)
গেন্ডারিয়া থানার ডিউটি অফিসার শাউখ উদ্দিন আহমেদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ড মোড়ে এশিয়া লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!