ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বলধা গার্ডেনের পাশে মিলল নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪১, ১৮ জুলাই ২০২৩
বলধা গার্ডেনের পাশে মিলল নারীর মরদেহ
ফাইল ফটো

রাজধানীর ওয়ারী থানার বলধা গার্ডেনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৫৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে ওয়ারী থানা-পুলিশ।

মঙ্গলবার সকাল ৭টার দিকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওয়ারী থানার এসআই বিশ্বজিৎ সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, ঐ নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। বলধা গার্ডেনের আশপাশে থাকতেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!