ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মারাঠি অভিনেতার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:০৪, ১৬ জুলাই ২০২৩
মারাঠি অভিনেতার মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

মারাঠি অভিনেতা রবীন্দ্র মহাজানি মারা গেছেন। শুক্রবার (১৫ জুলাই) এ অভিনেতার পুণের তালেগাঁওয়ের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার হয়।

পুলিশ রবীন্দ্রর এ মৃত্যুকে রহস্যজনক মনে করছে। জানা যায়, বিগত আট মাস ধরে মুম্বাইয়ের এক আবাসনে একা থাকছিলেন রবীন্দ্র। কয়েকদিন ধরেই তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। শুক্রবার সাড়ে চারটার দিকে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। এর পরেই অভিনেতার মৃতদেহ পাওয়া যায়।

তালেগাঁও এমআইডিসি পুলিশ স্টেশনের একটি টিম রবীন্দ্রের ফ্ল্যাটে এসে পৌঁছায়। এরপর দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে মনে করা হচ্ছে, মৃতদেহটি পাওয়ার তিন দিন আগে মৃত্যু হয়েছে অভিনেতার। রবীন্দ্রের পরিবারকে তার মৃত্যুর বিষয়ে খবর দেওয়া হয়। আপাতত অভিনেতার দেহের পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

সত্তুরের দশক থেকে মারাঠি ইন্ডাস্ট্রির অংশ হয়ে যান রবীন্দ্র। দীর্ঘ ক্যারিয়ারে একাধিক সিনেমায় অভিনয় করেছেন রবীন্দ্র। সেগুলোর মধ্যে রয়েছে ‘মুম্বাইচা ফৌজদার’ ও ‘কালাত নাকালাত’।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: বিনোদন
লিংক সফলভাবে কপি হয়েছে!