শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানি। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে।
তিতাস জানায়, শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট দুই ঘণ্টা বাটা সিগনাল থেকে গাউছিয়া ও কাঁটাবন হয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
.png)
এছাড়া এ সময়ে সংশ্লিষ্ট আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।