সোমবার ডিএনসিসির গুলশান-২ এর ৪৭নং সড়ক এলাকায় প্রথমবারের মতো বিটিআই কীটনাশক প্রয়োগ কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, বিটিআই পরিবেশ রক্ষা করে। এটি ব্যবহারে মাছসহ অন্যান্য জলজ প্রাণির কোনো ক্ষতি হবে না। বিটিআই পরিবেশের ভারসাম্য রক্ষা করে ক্ষতিকর লার্ভা ধ্বংস করবে।
.png)
তিনি আরো বলেন, বিটিআই ব্যবহারের একটি বিশেষ সুবিধা আছে। এটি একবার প্রয়োগ করলে ১০ দিনের মধ্যে সেখানে আর স্প্রে করতে হবে না। তবে বৃষ্টি হলে সাতদিন পর পর বিটিআই ব্যবহার করতে হবে। আমাদের যে জনবল আছে, এতে আমরা আরো অনেক বেশি এরিয়া কভার করতে পারবো।
ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলের পুরো টিমকে আগামী পাঁচদিন ট্রেনিং করানো হবে। বিটিআই কীভাবে প্রয়োগ করতে হয় তা শেখানো হবে। পাঁচদিনের মধ্যে পর্যায়ক্রমে সব অঞ্চলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
আতিকুল ইসলাম বলেন, আমরা বিটিআই প্রয়োগ প্রক্রিয়া কঠোর মনিটরিংয়ের মধ্যে রাখবো। প্রথম ধাপে পাঁচ টন বিটিআই এনেছি। এতে তিন মাস চলবে।
এ সময় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হক, সিঙ্গাপুরের বিটিআই কীটনাশক বিশেষজ্ঞ লি শিয়াং প্রমুখ।