বুধবার রাজধানীর মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির যেসব ভবন ও স্থাপনায় লার্ভা পাওয়া গিয়েছিল সেগুলোতে পুনরায় অভিযানে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে গত দেড় মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত দেড় মাসে যেখানে অভিযান চালানো হয়েছে সেখানে আবারও অভিযান চলবে। প্রয়োজনে আবারও জরিমানা করা হবে। কারণ, জরিমানা না করলে আমাদের টনক নড়ে না।
.png)
তিনি আরো বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম, অধিকাংশই ঢাকার বাইরের রোগী। অর্থাৎ মানুষ জরিমানা দিয়ে সচেতন হয়েছে। দেড় মাসে প্রায় দেড় কোটি টাকা জরিমানা করা হয়েছে। পুরোটাই রাজস্ব বিভাগে জমা হয়েছে। এই টাকা সিটি কর্পোরেশন পেলে তা মশক নিধনে ও জনসচেতনতায় ব্যয় করতো।
বিটিআই সম্পর্কে আতিকুল ইসলাম বলেন, প্ল্যান প্রটেকশন নীতি অনুযায়ী এই বিটিআই যে কেউ আমদানি করতে পারবে। ফলে সবচেয়ে কম দামে যে কোম্পানি পিপিআর দিয়েছে, তাদেরই কাজ দেওয়া হয়। পিপিআরে কোথাও বলা ছিল না কোন দেশ থেকে আনতে হবে। বিটিআই আনার পর জাহাঙ্গীরনগর কীটতত্ব বিভাগে পরীক্ষা করে কার্যকর প্রমাণিত হয়েছে। পরবর্তীতে ডিএনসিসি ইভ্যুলেশন কমিটি, আইইডিসিআর সবাই এটাকে কার্যকর বলেছে।