[ রাজধানী ]
পল্টনে ভবনের নিচ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফাইল ফটো
রাজধানীর পল্টনে একটি নির্মাণাধীন ভবনের নিচতলার ফুটপাত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পল্টনের শান্তিনগর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পল্টন মডেল থানার এসআই মো. শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্মাণাধীন ভবনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ঐ বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এসআই শাহিন জানান, ঐ বৃদ্ধ ভবঘরে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করবেন।
ডেইলি-বাংলাদেশ/এএল/ এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!