[ দেশজুড়ে ]
হাওরে নিখোঁজ আরো ২ জেলের মরদেহ উদ্ধার
ফাইল ফটো
নেত্রকোণার কলমাকান্দায় সোনাডুবি হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়া দুই জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকালে নোয়াগাঁও এলাকায় হাওরের পানিতে ভেসে উঠলে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- কলমাকান্দা উপজেলার গুজাকলিয়া গ্রামের ঈশ্বর চন্দ্র দাসের ছেলে অনিল দাস ও মোহনগঞ্জ উপজেলার ঘোরাউত্রা গ্রামের মৃত সরোজ তালুকদারের ছেলে দুলাল তালুকদার।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার ভোরে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়। ঐ রাতেই মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে কলমাকান্দায় সোনাডুবি হাওরে অনিল দাস, ভানবিল হাওরে আব্দুল কুদ্দুস ও মোহনগঞ্জ ডিঙ্গাপোতা হাওরে দুলাল তালুকদার নামের তিন জেলে নিখোঁজ হন। সোমবার সকালেই শুনুই গ্রামের ভানবিল বিল থেকে আব্দুল কুদ্দুসের মরদেহ উদ্ধার করলেও বাকি দু’জনের মরদেহ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়।
.png)
মোহনগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!