[ দেশজুড়ে ]
খুলনায় ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ফটো
খুলনার রূপসা সেতু টোল প্লাজা সংলগ্ন মাছের ঘের থেকে অজ্ঞাত যুবকের (২৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
রূপসা থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, রূপসা সেতুর টোল প্লাজা সংলগ্ন এসএম আমজাদ হোসেনের মাছের ঘেরে যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!