[ দেশজুড়ে ]
পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার
ফাইল ফটো
নোয়াখালীর কবিরহাটে এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মধ্যম সুন্দলপুর গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত মুক্তোবির নেছা ঐ গ্রামের আরিফ মিয়ার বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মুক্তোবির নেছা। তার স্বজনেরা নিখোঁজ হওয়ার পর একাধিক স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধ্যান পায়নি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ভিকটিমের নিজ মেয়ে বাড়ির পাশের আরিফ মিয়ার পুকুরের পানিতে ঐ বৃদ্ধার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
.png)
কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঐ নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি একাধিকবার বাড়ি বের হয়ে যান। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!