[ রাজধানী ]
অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সব হারালেন চানাচুর ব্যবসায়ী
ফাইল ফটো
অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সব হারালেন মো. আহম্মেদ বাবু (৪০) নামে এক চানাচুর ব্যবসায়ী। রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ খেলার মাঠে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। বর্তমানে নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় পরিবার নিয়ে থাকেন।
বাবুর স্ত্রী ডলি আহমেদ জানান, তার স্বামী নারায়ণগঞ্জ মৌচাক এলাকায় চানাচুর বিক্রি করেন। পলিথিন কেনার জন্য সকালে ঢাকা আসেন। অজ্ঞানপার্টির সদস্যরা সুকৌশলে তাকে কিছু খাইয়ে অচেতন করে তার কাছে থেকে টাকা-পয়সা নিয়ে গোলাপবাগ খেলার মাঠ এলাকায় ফেলে যায়।
.png)
তিনি আরো বলেন, খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে পাকস্থলী ওয়াশ করে তাকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অজ্ঞান পার্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!