মঙ্গলবার আসামিদের আদালতে উপস্থিত করে ঘটনার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত আসামিদের কারাগারে প্রেরণের আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. রাসেল, মো. সুমন শাহ আলম, মো. হযরত আলী বাবু ও মো. মনির হোসেন।
.png)
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর যাত্রীদের কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে চেতনানাশক অজ্ঞান করার ট্যাবলেটসহ অবস্থান করছে মর্মে তথ্য পায় পুলিশ। এমন তথ্যের ভিত্তিতে ঐ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে ১১ পিস চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা রাজধানীর মুগদা, মালিবাগ, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গুলিস্থানসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাত্রীদের কৌশলে পানি, চা, জুঁস ও অন্যান্য তরল জাতীয় খাদ্য দ্রব্যের সঙ্গে চেতনা নাশক ট্যাবলেটের গুড়া মিশ্রণ করে খাওয়ায়। পরবর্তীতে যাত্রীদের অজ্ঞান হলে মোবাইল, নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা রুজু হয়।