[ রাজধানী ]
মতিঝিল সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে
সংগৃহীত ছবি
রাজধানীর মতিঝিল সেনা কল্যাণ ভবনের ৮তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার রাত ৯টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস সদর দফতর থেকে দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় প্রাইম টেক্সটাইল কর্পোরেট অফিসে প্রিন্টার মেশিনে ও কিছু কাগজপত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তা নির্বাপণ করা হয়।
এর আগে, রাত ৮টা ৫৫ মিনিটে মতিঝিল সেনা কল্যাণ ভবনের ৮ তলার আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!