শুক্রবার রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতাররা হলেন— মো. মকবুল হোসেন (৫০), মো. মাসুদ আলম (২৭), এম.এম. জাকারিয়া (৫৬) ও মো. জামাল উদ্দিন (৫৪)। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ২১ লাখ টাকাসহ ৭৪ লাখ বাংলাদেশি টাকার মূল্যমানের বৈদেশিক মুদ্রা।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান পরিচালনার কোনো প্রকার নিয়ম-নীতি তোয়াক্কা না করে দৈনিক বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রি করছিলেন তারা।
.png)
তিনি আরো বলেন, রাজধানীর চকবাজারের সখ সেন্টারে অবস্থিত ‘চকবাজার মানি এক্সচেঞ্জ লিমিটেড ও ‘বকাউল মানি এক্সচেঞ্জ’ অফিস কক্ষে অভিযান পরিচালনা করে সিআইডি। এসময় চারজনকে গ্রেফতার করা হয়।
অভিযানে চকবাজার মানি এক্সচেঞ্জ অফিসে ঢুকে বৈদেশিক মুদ্রা বিক্রির জন্য শপিং ব্যাগ থেকে টাকা বের করার সময় মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার দেখানো মতে দোকানের ভেতর এক নম্বর কাউন্টারের সামনে থেকে দুই লাখ ২৩ হাজার ৫০০ টাকা, ৫৫ হাজার রিয়াল, তিন হাজার ৭০ ইউরো এবং ১৫৫০ মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়।
এদের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে পল্টন মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছে সিআইডি।