রোববার রাতে মিরপুর জার্মান টেকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- হৃদয়, মো. আলম, মো. রমজান।
সোমবার মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতার আরিফ মিরপুরের চিহ্নিত কিশোর গ্যাং প্রধান। তার দলের নাম ‘তোমাদের আরিফ ভাইয়া’। দলবল নিয়ে বিভিন্ন স্থানে মারামারি ও আতঙ্ক সৃষ্টি করাই ছিল তাদের কাজ। তার গ্রুপে ১০/১২ জন সদস্য রয়েছে। তারা ম্যাসেঞ্জারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতো। গ্রুপের কোনো সদস্য কোথাও আক্রান্ত হলে বাকিরা ছুরি, লাঠি নিয়ে সেখানে হামলা চালাতো।
.png)
ওসি মহসীন আরো বলেন, গ্রেফতার আরিফ নিজেই এ গ্যাং পরিচালনা করেন। গ্যাংয়ের প্রধান হিসেবে তিনি নিজে গলায় ‘তোমাদের আরিফ ভাইয়া’ নামে ট্যাটুও করেন। রোববার রাতে তারা ছুরি, চাকু সঙ্গে দলবল নিয়ে একজনকে মারতে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জার্মান টেকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়।