ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

প্রেমিকার সঙ্গে অভিমান, ছারপোকা মারার ওষুধ খেয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রেমিকার সঙ্গে অভিমান, ছারপোকা মারার ওষুধ খেয়ে যুবকের আত্মহত্যা
ফাইল ফটো

রাজধানীর হাজারীবাগের একটি বাসায় প্রেমিকার ওপর অভিমান করে ছারপোকা মারার ওষুধ (বিষ)খেয়ে আসিফ হোসেন (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষপানের পর অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

আসিফ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে ছিলেন। বর্তমানে হাজারীবাগের কাজিরবাগ শাকিল মিয়ার বাড়ির পাঁচ তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

Advertisement

আসিফকে হাসপাতালে নিয়ে আসা তার ভাই ইয়াসিন বলেন, আসিফ পেশায় কাপড়ে বুটিকের কাজ করতেন। তিনি জানতে পারেন, তার ভাইয়ের সঙ্গে আনিকা নামের একটি মেয়ের সম্পর্ক ছিল। ঐ মেয়ের ওপর অভিমান করে ছারপোকা মারার বিষপান করে অসুস্থ হয়ে পড়েছেন আসিফ। পরে তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহ ইনচার্জ মো. মাসুদ মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসিফের মৃতদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএল/এএল/ এমএস/এমএস
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!