মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
.png)
তিনি বলেন, ডিজিএফআই ও র্যাবের যৌথ অভিযানে আনসার আল ইসলামের ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত মেজবাহসহ ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিকভাবে গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।