নিহত মোহাম্মদ বায়জিদ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদারকুল গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
নিহতের সহকর্মী মোহাম্মদ রায়হান জানান, সকালে লালমাটিয়া এ-ব্লকের একটি ভবনের ৭ তালায় এসি ফিটিং করার সময় অসাবধানতাঃবশত বায়জিদ নিচে পড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানাকে অবগত করা হয়েছে।