বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পান্না আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পান্নাকে ঢামেকে নিয়ে আসা কেয়ার টেকার মো. জাকির হোসেন বলেন, পান্না গত ১ অক্টোবর আমার স্যারের সঙ্গে শাহজাদপুর সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারে আসে। বৃহস্পতিবার বিকেলে ঐ ভবনের দশতলা থেকে পড়ে যায়। কিন্তু কীভাবে পড়েছে সেটা আমাদের জানা নেই। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমের বাড্ডা জেনারেল হাসপাতাল নিয়ে যাই। সেখানে অবস্থার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো বলেন, পান্নার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। চট্টগ্রামে আমার স্যারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। স্যারের সঙ্গেই ঢাকায় আসে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।