[ রাজধানী ]
শাহজালালে দেড় কোটি টাকার সোনাসহ আটক ১
ছবি: সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ ১ যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের গোয়েন্দা দল।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার সৈয়দ মুকাদ্দেস হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুবাই থেকে আসা যাত্রীর লাগেজে আনা একটি এয়ার ফ্রাইয়ারের ভেতর সন্দেহজনক ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে তা ভেঙে ধাতব চাকতি আকৃতির স্বর্ণপিণ্ড পাওয়া যায়, যার ওজন ১ হাজার ৩৯০ গ্রাম। এছাড়া একটি সোনার বার, ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১ হাজার ৬০৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
.png)
সৈয়দ মুকাদ্দেস হোসেন জানান, উদ্ধারকৃত সোনার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৬০ লাখ টাকা। আটককৃত যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!