ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাত্রীর মলদ্বারে মিলল ৬ সোনার বার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ১১ অক্টোবর ২০২৩
যাত্রীর মলদ্বারে মিলল ৬ সোনার বার
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট থেকে সোহাগ হাসান (২৪) না‌মে এক পাসপোর্টধা‌রী যাত্রীকে আটক করেছে বিজিবি। পরে তার মলদ্বার থেকে ৬টি সোনার বার (৭০০ গ্রাম) উদ্ধার করা হয়।

বুধবার বিকেল ৩টার দিকে সোনার বারসহ তাকে আটক করা হয়। আটককৃত সোহাগ শরিয়তপুর জেলার মেহেরালি গ্রামের গোলাম মওলার ছেলে।

সন্ধ্যায় বিজিবি জানায়, বিকেলে সোহাগ হাসান দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন। তার গতিবিধি সন্দেহ হলে বিজিবি তা‌কে আটক ক‌রে দর্শনার একটি ক্লি‌নিকে‌ নেয়। তার শরীর এক্সরে ক‌রে দেখ‌া যায়, মলদ্বারে বিশেষ ব্যবস্থায় ৬টি সোনার বার লুকা‌নো আছে।

Advertisement

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মো. জাহিদুর রহমান পিএসসি জানান, এ বিষয়ে চেকপোস্ট বিজিবির টহল কমান্ডার আ. জলিল বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে আসামিকে সোপর্দ ক‌রে‌ছেন। উদ্ধারকৃত সোনা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করার প্র‌ক্রিয়া চল‌ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!