অসুস্থ হাজতিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী জানান, বুধবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসক সকাল সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।
মিজানুর রহমান পলাশের বাবার নাম মো. ওয়াজ উদ্দিন। ময়নাতদন্তের জন্য মিজানুর রহমান পলাশের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
.png)
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, কারাবন্দি হাজতির মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।