[ রাজধানী ]
আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
প্রতীকী ছবি
রাজধানীর আগারগাঁও এলাকায় নিউরো সায়েন্স হাসপাতালের পাশে থাকা একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শিহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিউরো সায়েন্স হাসপাতালের পাশের একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। সকাল ১০টা ২৯ মিনিটে ফায়ার সার্ভিস খবর পায়। পরে শ্যামলী থেকে দুটি ও মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
.png)
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!