শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার ছকাপন রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
কুলাউড়া জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ জানান, দুর্বৃত্তরা একটি টায়ারে আগুন ধরিয়ে তা রেললাইনের ওপর ফেলে রাখে। রাত সাড়ে ৯টার দিকে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেস ওই এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইনে আগুন দেখে চালক ট্রেন থামিয়ে দেন। পরে চালকসহ যাত্রীরা নেমে জলন্ত টায়ারটি রেললাইন থেকে সরিয়ে ফেলেন। এরপর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। তবে কারা টায়ারে আগুন ধরিয়ে রেললাইনে রেখেছে তা জানা যায়নি।
.png)
কুলাউড়া রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে।