বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে সেটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা জানান, ব্যাপারীপাড়ায় পরিবারে সঙ্গে ভাড়া থাকতেন মাকসুদা বেগম। রাতে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)
তিনি আরো বলেন, ঐ নারীর শরীরের বিভিন্ন জায়গায় জখম রয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তার মেয়ে স্মৃতিকে (২৭) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।