অভিযুক্ত মো. রনো মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মিরপুর ৬০ ফিট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রনো মিয়া ফরিদপুরের সদরপুর থানার পশ্চিম শ্যামপুরের আবদুল মান্নান কাজীর ছেলে।
.png)
পুলিশ জানায়, বাসা ভাড়া নিয়ে রাত্রিযাপন করে পরদিনই চুরি করে পালিয়ে যান রনো।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, চুরির ঘটনায় মামলা করেন বাসা মালিক রুবেক ফকির। পরে অভিযান চালিয়ে মিরপুরের ৬০ ফিট থেকে রনোকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার থেকে উদ্ধার করা হয় চুরি করা মোবাইল, টাকা ও অন্যান্য মালামাল।