সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গিয়ে সন্ধ্যায় তিনি একটি লিখিত অভিযোগ দেন। তিশার অভিযোগের পর ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের এসব কথা বলেন।
ডিবি প্রধান বলেন, তানজিন তিশার অভিযোগটি ডিবির সাইবার নর্থ বিভাগকে তদন্তের জন্য দেওয়া হয়েছে। মূলত কী ঘটনা ঘটেছিল তদন্ত করে আমাকে জানাবে তারা। এছাড়া শিশুশিল্পী সিমরিন লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল, তাকে আমরা আটক করেছি।
.png)
তিনি বলেন, ধনী, গরিব, তারকা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ডিবির কাছে আসে এবং অভিযোগ করেন। আমরা তাদের অভিযোগ রাখি এবং তদন্ত করা হয়।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আমরা নিয়ে এসেছি এবং এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।