ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শেখ মনি বিপ্লবী চেতনার মানুষ ছিলেন: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৪, ৪ ডিসেম্বর ২০২৩
শেখ মনি বিপ্লবী চেতনার মানুষ ছিলেন: মেয়র তাপস
শেখ ফজলে নুর তাপস- ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেছেন, স্বাধীনতার পর শেখ মনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন এবং বাংলার বাণীকে একটি আধুনিক ও জনপ্রিয় পত্রিকায় রূপান্তরিত করেন। সেই পত্রিকায় তিনি নিজেই সম্পাদকীয়সহ প্রবন্ধ লিখতেন। সেক্ষেত্রে তিনি সরকারকেও ছাড় দেননি। তিনি বিপ্লবী চেতনার মানুষ ছিলেন।

তিনি বলেন, তৎকালীন সমসাময়িক নেতৃবৃন্দের সঙ্গে যদি তাকে তুলনা করা হয়, তাহলে নির্দ্বিধায় বলা যায়- শেখ মনি সবচেয়ে মেধাবী ও প্রজ্ঞাবান নেতা ছিলেন।

সোমবার নগর ভবন প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিবসের স্মরণ সভা ও দোয়া মাহফিলে মেয়র তাপস এসব কথা বলেন।

Advertisement

শেখ ফজলুল হক মনির ছোট ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস তার প্রয়াত পিতাকে বাংলাদেশের চে গুয়েভারা হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানের শুরুতে শেখ ফজলুল হক মনি সম্পাদিত ‘বাংলাদেশে গণহত্যা’ এর ইংরেজি ভার্সন এবং স. ম. ইফতেখার মাহমুদ ও মাহমুদুল আলম তারেক সম্পাদিত ‘শেখ মনি’র কথামালা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: মেয়র তাপস
লিংক সফলভাবে কপি হয়েছে!