ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে শৌচাগার নির্মাণ করা হবে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৮, ২০ ডিসেম্বর ২০২৩
ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে শৌচাগার নির্মাণ করা হবে: মেয়র তাপস
ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে শৌচাগার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে স্থান নির্ধারণ করা হচ্ছে।

বুধবার রাজধানীর বংশালের নয়াবাজার গণশৌচাগার নির্মাণ কাজের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, ৫০ নম্বর ওয়ার্ড, যাত্রাবাড়ি, মগবাজার উড়াল সেতুর নিচে, ১৯ নম্বর ওয়ার্ডসহ ছয়টি শৌচাগার উদ্বোধন করেছি এবং আরো পাঁচটি চলমান আছে। অন্য ওয়ার্ডগুলোতে শৌচাগার নির্মাণ করার জন্য আমরা জায়গা খুঁজছি। মোট ৩৬টি শৌচাগার চালু করেছি। অনেকগুলো দখলমুক্ত করেছি। যেগুলো যত্রতত্র পড়ে ছিল, সেগুলোকে নতুন করে চালু করেছি।

Advertisement

তিনি আরো বলেন, আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনবহুল এলাকাগুলো চিহ্নিত করেছি। সেখানে শৌচাগার নির্মাণ করার প্রকল্প হাতে নিয়েছি। এরই মধ্যে আমরা এটাসহ নতুন করে ৬টি ওয়ার্ডে শৌচাগার নির্মাণ করেছি এবং অন্য ওয়ার্ডগুলোতে আমাদের কার্যক্রম চলছে।

নগরের ভ্রাম্যমাণ শৌচাগারগুলো সরিয়ে ফেলার বিষয়ে ডিএসসিসি মেয়র বলেন, ভ্রাম্যমাণ শৌচাগার ভালো সেবা দিতে পারেনি। এজন্য আমরা ভ্রাম্যমাণ শৌচাগার বাদ দিয়ে নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে শৌচাগার নির্মাণ করার কার্যক্রম চালু রেখেছি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!