[ রাজধানী ]
মতিঝিলে ৮ তলার বারান্দা থেকে পড়ে গৃহবধূ নিহত
ফাইল ফটো
রাজধানীর মতিঝিলে এজিবি কলোনিতে ৮ তলা ভবনের বারান্দা থেকে নিচে পড়ে এক পড়ে গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত হামিদা আক্তার ধামরাই থানার মহিষাসী গ্রামের বাসিন্দা। তিনি এজিবি কলোনি তিন নম্বর ভবনের ৮/বি ফ্ল্যাটে স্বামীর সঙ্গে থাকতেন।
মতিঝিল থানার এসআই ফাতেমা আক্তার বলেন, মতিঝিলের এজিবি কলোনির ভবন নম্বর ৩ এর আটতলার বারান্দা থেকে অসাবধানতায় নিচে পড়ে যান হামিদা। আমরা খবর পেয়ে ঐ ভবনের নিচ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!