বুধবার বিকেলে উপজেলার কালীবাড়ি এলাকায় পূর্বধলা-কাপাশিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেনা খাতুন ধোবাউড়া উপজেলার সোহাগীপাড়া গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।
জানা যায়, বিকেলে ময়মনসিংহের গৌরীপুরের হিকমতনগর গ্রামে বাবার বাড়ি থেকে ভাড়া করা মোটরসাইকেলে ধোবাউড়ায় স্বামীর বাড়িতে ফিরছিলেন রাবেনা খাতুন। পথে ধোবাউড়া থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় ট্রাকচাপায় গুরুতর আহত হন রাবেনা খাতুন। পরে স্থানীয়রা রাবেনা খাতুনকে উদ্ধার করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম এ দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐ ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।