[ দেশজুড়ে ]
শার্শায় ট্রাকচাপায় দলিল লেখক নিহত
ছবি: সংগৃহীত
যশোরের শার্শায় ট্রাকচাপায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক দলিল লেখক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন পুরাতন বাজারের আকিজ বিড়ির ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম উপজেলার বাগ আঁচড়া ইউনিয়নের বসতপুর পূর্বপাড়া গ্রামের মৃত নজরুল ইসলাম মহুরীর ছেলে। তিনি শার্শা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল ইসলাম রাতে মোটরসাইকেলে ঝিকরগাছা গদখালি থেকে বাড়ি ফিরছিলেন। পথে যশোর-বেনাপোল মহাসড়কে নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে ঘাতক ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
নাভারন হাইওয়ে পুলিশের এসআই মফিজুর রহমান জানান, খবর পেয়ে ট্রাক ও মোটরসাইকেলটিকে হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!