[ রাজধানী ]
একযোগে ৭৫ ওয়ার্ডে সাকরাইন উৎসবের আয়োজন ডিএসসিসি’র
ফাইল ফটো
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে সাকরাইন উৎসবের আয়োজন করা হয়েছে। এ লক্ষ্যে কাউন্সিলরদের মাধ্যমে ১৫ হাজার ঘুড়ি বিতরণ করেছে ডিএসসিসি।
রোববার বিকেল ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
তিনি জানান, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে সাকরাইন উৎসব আয়োজন করতে কাউন্সিলরদের মাধ্যমে ১৫ হাজার ঘুড়ি বিতরণ করা হয়েছে। এর মধ্যে রোববার বিকেল ৩টায় ধুপখোলা মাঠে ঢাকা ডিএসসিসি কর্তৃক ঐতিহ্যবাহী সাকরাইন বা ঘুড়ি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।
.png)
কর্পোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক কমিটির তত্ত্বাবধানে ২০২১ সাল থেকে দক্ষিণ সিটি সাকরাইন উৎসব আয়োজন করে আসছে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২০২২ সালে আয়োজন করা সম্ভব না হলেও ২০২৩ সালে দ্বিতীয় বারের মতো কর্পোরেশনের উদ্যোগে সাকরাইন উৎসব আয়োজন করা হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডিএসসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!