[ রাজধানী ]
কথা কাটাকাটি থেকে কিল-ঘুসি লাথি, নিহত ১
ফাইল ফটো
রাজধানীর দক্ষিণখানে এক পোশাককর্মীর কিল-ঘুসি লাথিতে আরেকজন নিহত হয়েছেন। শনিবার দক্ষিণখানের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব কিশোরগঞ্জের নিকলী থানার তরগাঁও গ্রামের বাসিন্দা।
নিহতের ভাই মো. ছোলেমান বলেন, আমার ভাই এস এ ফ্যাশন গার্মেন্টসে কাজ করতো। সকালে সহকর্মী মাহিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহিন ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে কিল-ঘুসি লাথি মারে। পরে গুরুতর অঅবস্থায় আশপাশের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!