[ রাজধানী ]
হাতিরঝিলে সিএনজি উল্টে চালকের মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর হাতিরঝিলে মাই টিভি ভবনের সামনে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আশরাফ হোসাইন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মাসুম ও মো. মুজাহিদ হোসেন জানান, বিকেলের দিকে আমরা মাই টিভি ভবনের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি সিএনজি দ্রুতগতিতে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
.png)
এতে অটোরিকশার ভেতরে থাকা যাত্রী ও চালক আহন হন। চিৎকার শুনে তাদের উদ্ধার করি ও চালককে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে সিএনজির যাত্রীরা অক্ষত আছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএল/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হাতিরঝিল
লিংক সফলভাবে কপি হয়েছে!