রোববার আসামিদের আদালতে উপস্থিত করে মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হাতিরঝিলের মগবাজার অফিসার্স কলোনী (টিএন্ডটি) এর সামনে অভিযান চালিয়ে দুইটি সিএনজিসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সিএনজি চালিত অটোরিকশার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
.png)
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা এসব সিএনজি চালিত অটোরিকশা রাজধানীসহ ঢাকার আশপাশের এলাকা থেকে চুরি করে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সিএনজি মালিকদের সঙ্গে ফোনের মাধ্যমে বড় অংকের টাকা দাবি করে। মালিক তাদের দাবিতে রাজী হলে একটি নির্দিষ্ট স্থানে সিএনজিটি রেখে চলে যায়। সিএনজি মালিক দফারফায় না এলে সিএনজিটি সংঘবদ্ধ চোর চক্রের নিকট বিক্রয় করে দেয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে।