[ রাজধানী ]
৬ তলায় টাইলসের কাজ করছিলেন সোহাগ, হঠাৎ পড়ে যান নিচে
ফাইল ফটো
রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন ভবনের ৬ তলা থেকে পড়ে মো. সোহাগ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ডেমরার মাতুয়াইলে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগের গ্রামের বাড়ি ময়মনসিংহে। মাতুয়াইল এলাকায় থাকতেন।
নিহতের সহকর্মী আতাউর রহমান বলেন, ৬ তলায় টাইলসের কাজ করার সময় হঠাৎ উপর থেকে নিচে পড়ে যান সোহাগ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!