[ রাজধানী ]
খিলগাঁওয়ে বটগাছে ঝুলছিল কিশোরের মরদেহ
ফাইল ফটো
রাজধানীর খিলগাঁওয়ে বটগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রুমন নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে খিলগাঁও থানাধীন নবীনবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. রুমন পেশায় একজন অটোচালক ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার আনান্দা গ্রামের আলী আকবরের ছেলে।
নিহতের ভাই মো. সুমন জানান, তারা রাতে হঠাৎ বাসার পাশের একটি বটগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রুমনকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
তবে ভাইয়ের ফাঁস দিয়ে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!