শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুমাইয়া ঐ ইউয়িনের বিষোরবন্ধ গ্রামের সরদার বাড়ির স্বপন সরদারের মেয়ে।
জানা যায়, সুমাইয়া পরিবারের সঙ্গে শুক্রবার রাতে খাবার শেষ করে তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। আজ সকাল সাড়ে ৮টার দিকে তার বাবা স্বপন নাস্তার জন্য সুমাইয়াকে ডাকাডাকি করেন। পরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে প্রবেশ করে দেখতে পান সে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।
.png)
ফরিদগঞ্জ থানার এসআই আনেয়ার জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।