বৃহস্পতিবার সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের ফসলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্বপন পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
নিহত স্বপনের বাবা শফিকুল ইসলাম বলেন, রাতে খাবার শেষে বাজারে চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন স্বপন। এরপর গভীর রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করি। এমনকি তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ ছিল।
.png)
নিহত স্বপনের ছোট ভাই নয়ন ইসলাম বলেন, সকালে রেললাইন থেকে একটু দূরে মাঠের মধ্যে সেচ ঘরের পাশে ড্রেনের মধ্যে মৃত অবস্থায় আমি আমার ভাইকে দেখে চিৎকার শুরু করি। আমার চিৎকার শুনে তখন আশপাশের লোকজন এগিয়ে আসে।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন।