[ দেশজুড়ে ]
ব্রহ্মপুত্রের পাড়ে পড়েছিল যুবকের হাত-পা বাঁধা মরদেহ
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের বয়স হবে আনুমানিক ২৫ থেকে ২৬ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইন উদ্দিন।
.png)
ওসি বলেন, সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পার্কে হাটতে যাওয়া লোকজন থানায় খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরো বলেন, ওই যুবককে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের নাম পরিচয় ও হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!