ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরিষা ক্ষেতে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদেহ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৫, ৬ জানুয়ারি ২০২৪
সরিষা ক্ষেতে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদেহ
ফাইল ফটো

খুলনায় সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ফুলতলা-মোংলা রেললাইন সংলগ্ন ফুলতলা উপজেলার আটরা পশ্চিম পাড়া এলাকার একটি সরিষা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা যায়, রাতে ফুলতলা উপজেলার আটরা পশ্চিম পাড়া এলাকার একটি সরিষা ক্ষেতে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় নিহতের হাত-পা দড়ি দিয়ে বাঁধা এবং গলায় মাফলার জড়ানো ছিল। স্থানীয়দের ধারণা অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 

Advertisement

খান জাহান আলী থানার ওসি মোমতাজুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!